• সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

টোল প্লাজায় অপেক্ষমাণ গাড়িতে বাসের ধাক্কা, ৫ জন নিহত

প্রতিনিধি / ১১৪ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ ও ঢাকার কেরানীগঞ্জের সীমান্তবর্তী ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

প্রত্যক্ষদর্শী ও শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়েতে টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেট কারকে পেছন থেকে ঢাকা-কুয়াকাটা রুটের ব্যাপারী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়।

এতে সামনে থাকা গাড়িগুলো দুমড়েমুচড়ে যায়। এ সময় প্রাইভেটকারের ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত হন একজন। বাকিদের ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয় বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এ ব্যাপারে হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানি দুপুর ২টার দিকে বলেন, টোল দেওয়ার জন্য মাওয়ামুখী লেনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারকে একটি যাত্রীবাহী বাস চাপা দিলে বেশ কয়েকজন হতাহত হয় বলে শুনেছি।

আমরা যাওয়ার আগেই হতাহতদের ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়েছে। পরে আমরা গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোকে মহাসড়ক থেকে সরিয়ে নিয়েছি। এ ঘটনায় একটি লেনে যানবাহন চলাচল আধা ঘণ্টা বন্ধ ছিল। এখন স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/