• সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০ এমপি হয়েই নুরের চমক, ভোটারদের কর্মস্থলে ফেরাতে ফ্রি লঞ্চ সার্ভিস জাতীয় ঐক্যের ডাক দিলেন তারেক রহমান

দেশের হলে মুক্তি পেল দুই সিনেমা

প্রতিনিধি / ২৯৪ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দেশের সিনেমা হলে শুক্রবার (৬ ডিসেম্বর) মুক্তি পেয়েছে দুটি সিনেমা। এর একটি- রওনক হাসান ও মৌসুমী হামিদ অভিনীত ‘নয়া মানুষ’।

অন্য সিনেমাটি হচ্ছে ‘দুনিয়া’। এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নিরব হোসেন ও আইরিন সুলতানা।
চরের মানুষের জীবনের দুঃখ-সুখের গল্পগাথা নিয়ে নির্মিত হয়েছে ‘নয়া মানুষ’।

হাসানুজ্জামানের ‘বেদনার বালুচর’ গল্প অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন সোহেল রানা বয়াতি। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মাসুম রেজা।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, নিলুফার ওয়াহিদ প্রমুখ।

সিনেমাটি মুক্তি পেয়েছে: স্টার সিনেপ্লেক্স- বসুন্ধরা সিটি শপিংমল ও মিরপুর সনি স্কয়ার, ব্লকবাস্টার- যমুনা ফিউচার পার্ক, শ্যামলী সিনেমাস, ম্যাজিক মুভি থিয়েটার- দিয়াবাড়ি উত্তরা, লায়ন সিনেমাস- কেরানীগঞ্জ ও পূরবী সিনেমা হল- ময়মনসিংহ।

এদিকে, আট বছর আগে সাইফ চন্দন নির্মাণ করেছিলেন ‘টার্গেট’ নামে একটি সিনেমা। ২০১৬ সালে শুটিং শেষ হওয়া সিনেমাটি অবশেষে আলোর মুখ দেখলো।

তবে বদলে গেছে নাম। মুক্তি পেল ‘দুনিয়া’ নামে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নিরব হোসেন, আইরিন সুলতানা, মিশা সওদাগর প্রমুখ।

যেসব হলে মুক্তি পেয়েছে সিনেমাটি: ব্লকবাস্টার- যমুনা ফিউচর পার্ক, জয় সিনেমাস- কেয়ানীগঞ্জ, মধুবন- বগুড়া, আনন্দ- ঢাকা, বিজিবি- ঢাকা, আজাদ- ঢাকা, সেনা সিনেমা ঢাকা ক্যান্টনমেন্ট, সেনা অডিটরিয়াম- সাভার ক্যান্টনমেন্ট, অতিরুচি- বরিশাল, শাপলা- রংপুর, নিউ গুলশান- জিঞ্জিরা ঢাকা, ছায়াবানী- ময়মনসিংহ, নন্দিতা- সিলেট, তামান্না- সৈরদপুর, নিউমেট্রো- নারায়নগঞ্জ, আনন্দ – কুলিয়ারচর, বনলতা- ফরিদপুর, রাজতিলক- কাটাখালী ও সংগীতা- খুলনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/