• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বিএনপি প্রার্থীর পক্ষে পোস্টার সাঁটিয়ে ভোট চাচ্ছেন আ. লীগ নেতা

প্রতিনিধি / ৫৯ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদের পক্ষে ভোট চেয়ে পোস্টার সাঁটিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী। তিনি নিজেকে আড়ানী পৌর বিএনপির সহসভাপতি দাবি করে লিফলেট বিতরণ করে ভোট চাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১০ ডিসেম্বর) আড়ানী বাজারে বিএনপির প্রার্থীর এক প্রচারণাসভায় এ পোস্টার দেখা যায়। তিনি আড়ানী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ছিলেন।

হঠাৎ করে আড়ানী পৌর বিএনপির সহসভাপতি পদ ব্যবহার করে বিএনপির মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদের পক্ষে লিফলেট সাঁটিয়ে ভোট চাচ্ছেন।

এ বিষয়ে আহম্মেদ আলী বলেন, ‘আমি কোনো দিন আওয়ামী লীগ করিনি।’ আড়ানী পৌর বিএনপির সহসভাপতি হলেন কিভাবে জানতে চাইলে তিনি বলেন, ‘আবু সাঈদ চাঁদের নির্দেশে আমি লিফলেট ও পোস্টারে পদ ব্যবহার করেছি। আমি বিএনপি মনোনীত প্রার্থীর জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছি।’

আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজ্জাম্মেল হক বলেন, ‘বিষয়টি আমি অবগত নই। আহম্মেদ আলী আড়ানী পৌর বিএনপির কোনো পদে বা সদস্য নাই। তিনি নিজে পোস্টার তৈরি করে ভোট চাচ্ছেন শুনেছি। এ ছাড়া তিনি বিএনপির পদ ব্যবহার করে পোস্টার সাঁটিয়েছেন।’

আওয়ামী লীগ নেতা বিএনপির প্রচারণা সভায় থাকা ও মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘সেটা তিনি পারেন না। যদি সঠিক হয়, তাহলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু বলেন, ‘আমি এ বিষয়ে জানি না। যদি এমনটা হয়, তাহলে তিনি দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/