নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুরাদ হোসেন (৪০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে পৌর এলাকার পবহাটি সিটি মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত মুরাদ হোসেন পবহাটি মন্ডল পাড়ার মৃত আফজাল হোসেনের ছেলে। এলাকাবাসী জানায়, গত শনিবার মুরাদ হোসেনের বাবা আফজাল হোসেন মারা যায়।
বাবার মৃত্যুর পর কুলখানি না করায় তার চাচাতো ভাই আলম মন্ডল ব্যাঙ্গ করে বলেন, ‘ভিক্ষা করে দোয়ার আয়োজন করতে’। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় মুরাদ হোসেন ও আলম মন্ডলের কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এরই জের ধরে শনিবার (২৯ নভেম্বর) দুপুরে পবহাটি সিটি মোড়ে মুরাদ বসে থাকা অবস্থায় তার চাচাতো ভাইয়ের ছেলে সৌরভ তিনটি মোটরসাইকেলে কয়েকজনকে সাথে নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে মুরাদের ওপর হামলা করে। তারা মুরাদকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর যখম করে।
পরবর্তীতে সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘খবর পেয়েই আমাদের ফোর্স ঘটনাস্থলে গিয়েছিল। ময়না তদন্তের জন্য মরদেহ সদর হাপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
ভিডিওতে সাইফুর রহমানকে ওসিকে উদ্দেশ করে বলতে শোনা যায়, ‘আপনি যদি সহায়ক পুলিশ চান, আমি শিগগিরই শিবির–জামায়াতের লোক দেব। ইউনিয়নভিত্তিক গোয়েন্দা টিম গঠন করলে সেখানেও লোক দেব।’
মিরসরাই এলাকায় সাম্প্রতিক ডাকাতির ঘটনা নিয়ে আলোচনার সময় তিনি বলেন, ‘ডাকাতদের ধরতে পারলে মানুষের মধ্যে আস্থা বাড়বে।’ তিনি আরও জানান, প্রার্থী হিসেবে তিনি আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করতে চান, তবে নিজেরা সরাসরি অভিযান চালাতে পারবেন না।
ভিডিওতে ওসি আতিকুর রহমানকেও বক্তব্য দিতে শোনা যায়। তিনি বলেন, ‘আগামী কয়েক দিন আপনাদের সহযোগিতা দরকার। স্থানীয়ভাবে টিম করে দিলে আমরা সেগুলো পর্যবেক্ষণ করব। পুলিশের সঙ্গে সমন্বয় রাখতে হোয়াটসঅ্যাপ গ্রুপও করা যেতে পারে।’
ওসির সঙ্গে কথোপকথন নিয়ে জানতে চাইলে সাইফুর রহমান বলেন, এলাকার চুরি–ডাকাতি বেড়ে যাওয়ায় তিনি মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তাই থানার সঙ্গে মতবিনিময় করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এই ঘটনার বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, বিষয়টি যাচাই করা হচ্ছে। তিনি জানান, থানায় এ ধরনের বক্তব্য কেউ দিতে পারেন না।
https://slotbet.online/