নিজস্ব প্রতিবেদক, বরিশাল: এনসিপির জয়পুরহাট জেলা শাখায় আবারও অস্থিরতা দেখা দিয়েছে। পদত্যাগের প্রায় দেড় মাস পর মো. ফিরোজ আলমগীরকে নতুন আহ্বায়ক কমিটির সদস্যসচিব করা নিয়ে দলটির তৃণমূল নেতাদের মধ্যে অসন্তোষ বেড়েছে।
গত ১৩ অক্টোবর দলের আদর্শ থেকে সরে গেছে—এ অভিযোগ তুলে দল ও পদ থেকে পদত্যাগ করেন ফিরোজ আলমগীর। তার পদত্যাগের খবর সে সময় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। ওই ঘটনার পর তিনি আর কোনো দলীয় কর্মকাণ্ডেও অংশ নেননি।
এর মধ্যেই গত ২৬ নভেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটি জয়পুরহাট জেলা শাখার ৯১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে। কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এ কমিটির আহ্বায়ক করা হয়েছে গোলাম কিবরিয়াকে এবং সদস্যসচিব করা হয়েছে মো. ফিরোজ আলমগীরকে। এই কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়।
এই সিদ্ধান্তকে কেন্দ্র করেই জেলার এনসিপিতে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। দলের একাধিক নেতা জানিয়েছেন, আলোচনা ছাড়া কেন্দ্রীয় কমিটি এমন সিদ্ধান্ত দেওয়ায় নেতাকর্মীরা ক্ষুব্ধ। কমিটি থেকে বড় ধরনের পদত্যাগ হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
নতুন আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ওমর আলী বাবু বলেন, ‘৯১ সদস্যের কমিটি ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
আমাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি। যিনি পদত্যাগ করেছিলেন, তাঁকে আবার সদস্যসচিব করা হয়েছে। এতে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ চলছে। আগামী দু-এক দিনের মধ্যেই প্রায় ৪০ থেকে ৪৮ জন কমিটি থেকে পদত্যাগ করতে পারেন।’
জানতে চাইলে এনসিপির জয়পুরহাট জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো. ফিরোজ আলমগীর বলেন, ‘কেন্দ্রীয় কমিটি আমার পদত্যাগপত্র গ্রহণ করেনি।
জেলাকেন্দ্রিক আমার কিছু দাবি ছিল সেটি সমাধান হয়েছে। নতুন আহ্বায়ক কমিটি নিয়ে অসন্তোষ বিষয়ে আমার কিছু জানা নেই।’
https://slotbet.online/