• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী আটক

প্রতিনিধি / ৬৪ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্বামী আদিলকে (২৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকার র‌্যাংগস ফ্যাক্টরির আবাসিক কোয়ার্টার থেকে রিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রিয়া আক্তার জামালপুর সদরের চুনুটিয়া গ্রামের হালিম মণ্ডলের মেয়ে। স্বামী আদিল র‌্যাংগস ফ্যাক্টরিতে বাবুর্চি হিসেবে কর্মরত। তিনি স্ত্রীকে নিয়ে কোম্পানির আবাসিক কোয়ার্টারেই বসবাস করছিলেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে এবং স্বামী আদিলকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে পুরো ঘটনা তদন্তের পর পরিষ্কার হবে বলে জানানো হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মো. ইমরান আহম্মেদ বলেন, ‘আমরা নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/