• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

এনসিপির মনোনয়ন নিচ্ছেন স্যালুট দেওয়া সেই রিকশা চালক!

প্রতিনিধি / ৭৪ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র নিতে যাচ্ছেন জুলাই অভ্যুত্থানের সময় স্যালুট দিয়ে আলোচনায় আসা রিকশাচালক সুজন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) তিনি এনসিপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন বলে জানা গেছে।

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির দলিয় মনোনয়নপত্র সংগ্রহ করতে পার্টির কেন্দ্রিয় কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে তার। তবে জাতীয় নির্বাচনে ঠিক কোন আসন থেকে তিনি লড়বেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি সুজন।

জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদেরকে স্যালুট জানিয়ে আলোচনায় আসেন এই রিকশা শ্রমিক। সেই জনপ্রিয়তার ও ভালোবাসায় নির্বাচনে জয়ী হবেন আশাবাদী সুজন।

এর আগে, দলটি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন জুলাইয়ে মারাত্মকভাবে আহত খোকন চন্দ্র বর্মণ। খোকন চিকিৎসার জন্য বর্তমানে রাশিয়ায় গিয়েছেন।

আজ জাতীয় নাগরিক পার্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। এনসিপির মুখ্য সমন্বয়ক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দলটি তিন হাজার মনোনয়নপত্র বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/