• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ভোলায় ৫ দফা দাবিতে সেতু ভবন অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ শুরু

প্রতিনিধি / ৮০ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার চরফ্যাশন থেকে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে পায়ে হেঁটে ঢাকার উদ্দেশ্য লংমার্চে নেমেছেন একদল শিক্ষার্থী। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে চরফ্যাশন উপজেলার চরফ্যাশন টাওয়ার প্রাঙ্গণ থেকে ঢাকা সেতু ভবনের উদ্দেশ্য লংমার্চ শুরু করেন তারা।

৫ দফা দাবীগুলোর মধ্যে ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ঘরে ঘরে গ্যাস সংযোগ, মেডিকেল কলেজ স্থাপন, বিশ্ববিদ্যালয় ও নদীভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণ।

লংমার্চে অংশ নিয়েছেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একঝাঁক তরুণ শিক্ষার্থী। এসময় তারা বেশ কিছু প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার হাতে ভোলা-বরিশাল সেতু চাই, ভোলার গ্যাস ভোলায় চাই ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা জানান, ভোলা-বরিশাল সেতু, গ্যাস সংযোগসহ ৫টি দাবি ভোলাবাসির দীর্ঘদিনের প্রাণের দাবি। জেলার ২২ লক্ষ মানুষের দাবি আদায়ের লক্ষ্যে তারা রাজপথে নেমেছেন।

ভোলা থেকে পায়ে হেঁটে ঢাকার সেতু ভবনের সামনে গিয়ে অবস্থান নিবেন। সেখানে দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না। আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

তারা আরও বলেন,’ভোলার মানুষ সবসময় অবহেলিত। আমরা ভোলার উন্নয়ন চাই, অবহেলা নয়। আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন মাধ্যমে ৫টি দাবি আদায় করতে চাই’ আগামী সোমবার তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/