• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল জামায়াত নেতার

প্রতিনিধি / ৭৪ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সাতক্ষীরার কলারোয়ায় বিদ্যুৎস্পর্শে আল মামুন গাজী নামের এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এ কাজের সময় মারা যান তিনি।

আল মামুন গাজী কেঁড়াগাছি ইউনিয়নের বাকশা তাঁতীপাড়া গ্রামের জাহার আলী গাজীর ছেলে। তিনি একই ইউনিয়নের জামায়াতের দায়িত্বশীল ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, আল মামুন পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন। শনিবার দুপুরে কাকডাঙ্গা গ্রামের মাওলানা আব্দুল খালেকের বাড়িতে লোহার গেট বসানোর কাজ করছিলেন তিনি।

কাজের জন্য বাড়ির মূল লাইন থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে ওয়েল্ডিং মেশিন ব্যবহার করছিলেন। এ সময় ব্যবহৃত ড্রিল মেশিনে বিদ্যুৎ লেগে যায়। মুহূর্তেই তিনি বিদ্যুৎস্পর্শে পড়ে যান। একই সঙ্গে গেটের ভারী লোহার অংশ পড়ে তার শরীরে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি।

কেঁড়াগাছি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ফিরোজ আহমেদ আজাদী এক শোকবার্তায় আল মামুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। কলারোয়া থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বলে নিশ্চিত হয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/