• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

প্রতিমা বিসর্জনে নৌকাডুবি, ষোল ঘণ্টা পর এক শিশুর লাশ উদ্ধার

প্রতিনিধি / ৭৪ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গাজীপুরের কালিয়াকৈরে দুই শিশু নিখোঁজের ষোল ঘণ্টা পর তুরাগ নদ থেকে শিশু অঙ্কিতার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখনো নিখোঁজ রয়েছে শিশু তন্ময়। তার লাশ উদ্ধারে কাজ করছে ডুবুরি দল।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার চাপাইর পালপাড়া এলাকায় তুরাগ নদ থেকে অঙ্কিতার লাশ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় তুরাগ নদে প্রতিমা বিসর্জন দিতে এসে নৌকা ডুবে অঙ্কিতা ও তন্ময় নিখোঁজ হয়।

জানা গেছে, দুই শিশুর বাড়ি উপজেলার হিজলতলী এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, দুর্গাপূজা প্রতিমা বিসর্জনে একটি নৌকায় ১০-১২ জন লোক ছিল। সন্ধ্যা ৬টার দিকে নদের পার ঘেঁষে দুই নৌকা মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় একটি নৌকা পানির নিচে ডুবে যায়। সাঁতার কেটে সবাই উঠতে পারলেও অঙ্কিতা ও তন্ময় নামের দুই শিশু নিখোঁজ হয়। কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা চৌধুরী ইফতেখার রায়হান জানান, শিশু অঙ্কিতার লাশ উদ্ধার হয়েছে। শিশু তন্ময়ের লাশ উদ্ধারে ডুবুরি দল কাজ চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/