• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে ছিনতাই মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধি / ৮২ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় ছাত্রদল নেতার মোটরসাইকেল ভাঙচুর ও ছিনতাই মামলায় যুবলীগ নেতা জাকির খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাকাল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিন দুপুরে জাকিরকে বরিশাল আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার যুবলীগ নেতা জাকির খান উপজেলার বাকাল গ্রামের মো. জোনাবালী বেপারীর ছেলে। তিনি বাকাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদকে ২০২২ সালের ১৩ নভেম্বর বিকেলে উপজেলার গৈলা বাজারে বসে যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মারধর করে আহত করে। এ সময় তার সঙ্গে থাকা মোটরসাইকেল ভাঙচুর করে ছিনিয়ে নিয়ে যায়।

ওই ঘটনায় রাতুল বাদী হয়ে আগৈলঝাড়া থানায় ২০২৫ সালের ১২ জানুয়ারিতে মামলা করেন। ওই মামলায় জাকির খানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বরিশাল আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।

আগৈরঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম সাংবাদিকদের জানান, ছাত্রনেতার মোটরসাইকেল ভাঙচুর ও ছিনতাই মামলার আসামি বাকাল ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক জাকির খান। তিনি দীর্ঘদিন পলাতক থাকার পর আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/