• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বড় ভাইয়ের মতো গলায় ফাঁস লাগিয়ে ছোট ভাইয়ের মৃত্যু

প্রতিনিধি / ৮৬ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

বড় ভাইয়ের দেখানো পথেই এবার হাটলেন ছোট ভাই। গলায় ফাঁস লাগিয়ে করেছেন আত্মহত্যা। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের কাসেমাবাদ মহল্লায়। খবর পেয়ে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে থানা পুলিশ ময়নাতদন্তের জন্য নিহতের লাশ উদ্ধার করেছেন।

মৃত রাব্বি বয়াতী (২২) ওই গ্রামের ইদ্রিস বয়াতীর ছেলে। সে কৃষি কাজ করতো। মৃতের স্বজনরা জানিয়েছেন-বুধবার দিবাগত রাত দশটার দিকে পরিবারের সবার অজান্তে নিজ ঘরের শয়ন কক্ষে গলায় ফাঁস দেয় রাব্বি।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন।তবে কি কারনে সে (রাব্বি) গলায় ফাঁস দিয়েছে তা জানাতে পারেনি পরিবারের সদস্যরা।

সূত্রে আরও জানা গেছে-এর আগে গত দেড় বছর পূর্বে রাব্বির বড় ভাই রফিক বয়াতী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিলো। এবার বড় ভাইয়ের দেখানো পথে ছোট ভাই রাব্বির মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, খবরপেয়ে ময়নাতদন্তের জন্য হাসপাতাল থেকে মৃত রাব্বির মরদেহ উদ্ধার করা হয়েছে। ওসি আরো জানিয়েছেন-কি কারনে রাব্বি আত্মহত্যা করেছে তা জানার জন্য তদন্ত চলছে।এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও ওসি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/