• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

মাদকাসক্ত ভাগনের হাতে মামা খুন

প্রতিনিধি / ৬৯ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গাজীপুরের জয়দেবপুর থানাধীন ভবানীপুর এলাকায় মামাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ভাগনে সৌরভ হাসান রুদ্র (২২) পালিয়ে গেছে। নিহত যুবক গাজীপুরের জয়দেবপুর থানার ভবানীপুর এলাকার আলী নেওয়াজের ছেলে আনিসুর রহমান (৩১)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত আনিসুর রহমানের ভাগনিকে চিকিৎসার জন্য ভারতে নিয়ে যান তার বোন ও ভগ্নিপতি। যাওয়ার সময় ভাগনে সৌরভ হাসান রুদ্রকে তার কাছে রেখে যান। সৌরভ মাদকাসক্ত থাকায় তাকে শাসন করেন মামা আনিসুর রহমান। এ নিয়ে সৌরভের মনে ক্ষোভের সৃষ্টি হয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মামা আনিসুর রহমান ঘুমিয়ে ছিলেন। এ সময় ভাগনে সৌরভ ঘুমন্ত অবস্থায় মামা আনিসুরকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান। পরে মামাকে উদ্ধার করে উত্তরার শিন শিন জাপান হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই আনিসুর রহমানের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। পরে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব এ তথ্য নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/