• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

কালবেলার বরিশাল ব্যুরো প্রধান তুষারের দাফন সম্পন্ন

প্রতিনিধি / ৭৯ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দৈনিক কালবেলার বরিশাল ব্যুরো প্রধান আরিফিন তুষারের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় আরিফিন তুষারের মরদেহ বরিশাল প্রেস ক্লাবে আনা হয়। সেখানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সহকর্মীরা।

পরে অশ্বিনী কুমার হলের নগরীর সদর রোডে তার প্রথম জানাজা হয়। এরপর মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিক গ্রামে জোহর নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

জানাজায় বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারাসহ ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী আন্দোলন, বিভিন্ন সামাজি, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা এবং বিভিন্ন শ্রেণিপেশার মুসল্লি উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। আরিফিন তুষারের মৃত্যুতে বরিশালের সাংবাদিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।

দৈনিক কালবেলা ব্যুরো প্রধান আরিফিন তুষার দেড় বছর বয়সী এক ছেলে, স্ত্রী, মা-বাবা, ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বরিশাল প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ও বারবার নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রতিনিধি ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/