• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে ইয়াবা সেবনকালে যুবলীগের ৩ নেতা আটক

প্রতিনিধি / ২০৬ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে ইয়াবা সেবনরত অবস্থায় যুবলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের নন্দপাড়া মানিকের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারের নেতৃত্বে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম।

আটকরা হলেন- উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের হাকিম হাওলাদারের ছেলে কামরুজ্জামান চুন্নু (৪৫), আজিজ সিকদারের ছেলে কাইউম সিকদার (৪৩) ও রফিকুল ইসলাম মাতাব্বরের ছেলে জাহিদ মাতাব্বর (৫০)। তারা প্রত্যেকেই বাকেরগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য।

তন্ময় হালদার বলেন, ঘটনাস্থলে মাদকসেবনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ২ মাসের কারাদণ্ড ও একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অন্যথায় ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/