• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

লালমোহনে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধি / ১৩২ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার লালমোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফুলবাগিচা এলাকার উকিল বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত দুইজন ওই বাড়ির মো. রাকিবের ৭ বছরের ছেলে মো. জুনায়েদ এবং মো. আনাছের ৮ বছরের ছেলে মো. শাহিদ। শিশু দু’জনের মৃত্যুতে স্বজনদের গগণবিদারী আর্তনাদে ভারি হয়ে ওঠেছে এলাকা। শোকে কাতর পরিবার-পরিজন।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পুকুরে গোসল করতে যায় ওই দুই শিশু। এর কিছুক্ষণ পর ওই বাড়ির মনির নামে এক যুবক পুকুরে গোসল করতে নামলে একজনকে ডুবন্ত অবস্থায় দেখে উদ্ধার করেন।পরে তিনি ডাকচিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে পুকুর থেকে অপর শিশুকেও উদ্ধার করেন।

এরপর তাদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু দু’জনকেই মৃত ঘোষণা করেন। এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, একইসঙ্গে দুই শিশুর মৃত্যু একটি মর্মান্তিক ঘটনা। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি ফোর্স পাঠিয়েছি। কোনো অভিযোগ না থাকায় শিশু দু’জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/