• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে ঈদ উদযাপন

প্রতিনিধি / ১৫০ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সৌদি আরবের সঙ্গে মিল রেখে পিরোজপুরের নাজিরপুরে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।নাজিরপুরের ৭নং শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের খেজুরতলা বাজার সংলগ্ন অর্ধ শতাধিক পরিবারের মুসল্লি এতে অংশ নেন। পরে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।

রোববার (৩০ মার্চ) সকাল ৭টা ৫০ মিনিটের সময় রঘুনাথপুরের খেজুরতলা বাজাড় সংলগ্ন আল আমিন জামে মসজিদে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৪০ বছর ধরে এ ঈদের জামাতের আয়োজন করা হচ্ছে বলে জানান নামাজ পড়তে আসা মুসল্লিরা।

নামাজে বিভিন্ন এলাকা থেকে আগত নারী ও পুরুষ মুসল্লিরা অংশ নেন। এতে ইমামতি করেন মাওলানা মো. কামরুজ্জামান। মুসল্লিরা আগামীতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে সবাই একত্রে একই দিনে ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অনেক দূর-দূরান্ত থেকে এমনকি পার্শ্ববর্তী জেলা বাগেরহাট থেকেও মানুষ এখানে নামাজ পড়তে আসেন।

ওই মসজিদের ইমাম মাওলানা মো. কামরুজ্জামান বলেন, সৌদির সঙ্গে মিল রেখে আমরা রোজা শুরু করেছিলাম তাই তাদের সঙ্গেই ঈদ উদযাপন করছি। দেশবাসীসহ একইদিনে সারা বিশ্বে মুসলমানদের রোজা ও ঈদ পালনের আহ্বান জানাচ্ছি। ওই মসজিদে নামাজ পড়তে আসা অন্য একজন মুসলি মো. হুমায়ুন কবির বলেন, আমরা মূলত চাঁদ দেখেই রোজা রাখি এবং ঈদ পালন করি। যেহেতু পৃথিবী ও চাঁদ একটা, এ কারণেই পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখলেই আমরা রোজা রাখি এবং ঈদ পালন করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/