• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বাউফলে ভিজিএফ’র চালের বস্তায় শেখ হাসিনার নাম

প্রতিনিধি / ১৩৯ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

মোঃ জসীম উদ্দিন, বাউফল: পটুয়াখালীর বাউফলে জেলেদের মাঝে বিতরণ করা ভিজিএফ কর্মসূচির চালের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম লেখা দেখা গেছে। শেখ হাসিনার নামাঙ্কিত বস্তায় চাল বিতরণ করায় বিতর্কের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ধুলিয়া, নাজিরপুর, কালাইয়া, চন্দ্রদ্বীপ, কাছিপাড়া, দাসপাড়া, বগা, কনকদিয়া ও কেশবপুর ইউনিয়নের ৫৪৫৬ হাজার সুবিধাভোগীর মাঝে ভিজিএফ কর্মসূচীর চাল বিতরণ কার্যক্রম চলছে।

প্রত্যেক সুবিধাভোগীর নামে প্রথম দফায় ৮০ কেজি চাল বরাদ্দ রয়েছে। ধুলিয়া ও কালাইয়া ইউনিয়নের চাল বিতরণকালে দেখা যায়, ৩০ কেজি ওজনের প্রতিটি বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগান লেখা রয়েছে। বিষয়টি নিয়ে আলাপকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠন রুহুল আমিন বলেন, স্বৈরাচার ফ্যাসিষ্ট সরকার পতনের ৭ মাস পেরিয়ে গেলেও বহাল তবিয়তে আছেন তাদের দোসররা।

আর চালের বস্তায় এখনও শেখ হাসিনার নাম থাকা সেই প্রমাণ বহন করে। বিষয়টির দায় খাদ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো ভাবেই এড়াতে পারেন না। আমি সরকারের উর্দ্ধতন কতৃপক্ষের কাছে তদন্ত সাপেক্ষে বিষয়টির জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী করছি।

একটি সূত্র জানায়, বাউফল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কমল গোপাল দে ও কালাইয়া খাদ্য গুদামের কর্মকর্তা দিপঙ্কর মজুমদারকে স্প্রে দিয়ে প্রতিটি বস্তায় শেখ হাসিনার নাম মুছে দেওয়ার নির্দেশনা দেওয়া হলেও তারা সেই নির্দেশ পালন করেননি। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে শেখ হাসিনার প্রতি আস্থা রেখেই তারা জেলেদের মাঝে এখনও চাল বিতরণ করছেন।

অবশ্য এ অভিযোগ অস্বীকার করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কমল গোপাল দে বলেন, বিগত সরকারের আমলে বস্তাগুলো মজুদ করা ছিল। কালাইয়া খাদ্য গুদামের কর্মকর্তাকে বলা হয়েছে চালের বস্তায় স্প্রে করে শেখ হাসিনার নাম ঢেকে দেওয়ার জন্য । তিনি কেন দেননি সেই বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/