• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

পুলিশ দেখে আতঙ্কে আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রতিনিধি / ১০০ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চট্টগ্রাম অভিযানে আসা পুলিশ দেখে আতঙ্কে অসুস্থ হয়ে লাল মিয়া (৬০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন স্বজনরা। রবিবার (২ মার্চ) বিকেলে নগরের খুলশী থানাধীন কুসুমবাগ আবাসিকের ডেবারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

লাল মিয়া ওই এলাকার রাজীব ভবনের নিচতলায় মুদির দোকান করতেন। একই ভবনে তিনি থাকতেনও। লাল মিয়া ডেবারপাড় ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, রবিবার বিকেলে মোটরসাইকেল নিয়ে খুলশী থানার উপপরিদর্শক (এসআই) রবিউল আলমসহ দুই পুলিশ সদস্য লাল মিয়ার মুদির দোকানের সামনে নামেন।

মামলার বিষয়ে লাল মিয়ার সঙ্গে কথা বলতে চান পুলিশ সদস্যরা। তখন ভয়ে-আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন লাল মিয়া।

পরে তাকে বেসরকারি হাসপাতাল মেডিক্যাল সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডাক্তাররা বলেছেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ভুক্তভোগীর নিকটাত্মীয় মো. শরীফ বলেন, পুলিশ এসে জোর করে ফুফার সঙ্গে কথা বলেছে। এ সময় ভয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে তাকে উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ভুক্তভোগী লাল মিয়ার বিরুদ্ধে মামলা ছিল না। অন্য এক পরোয়ানাভুক্ত আসামির বিষয়ে তথ্য নিতে তার সঙ্গে কথা বলে পুলিশ।

কথোপকথনের একপর্যায়ে ভুক্তভোগী মাথা ঘুরে পড়ে যান। স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাই হয়তো ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/