• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

রাজশাহীতে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩

প্রতিনিধি / ১৩২ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে।

সোমবার (৩ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার রাজাবাড়ি চেকপোস্টে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, হোসেনীগঞ্জ বলিয়া এলাকার মৃত আব্দুল মাসুদের ছেলে জাফর ইকবাল (৪৫), ঠাকুরযৌবন পাড়ার মুনির স্ত্রী সুন্দরী (৬০) একই এলাকার আদরী (৩৫)। আহতরা হলেন, সুমি রানী (৪০), সুভেন (৪২), ওয়াসিম (৩৫)। গোদাগাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোর ৪টার দিকে অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল। পথে রাজাবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ বাধে।

এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর আহত ও নিহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ঘাতক ট্রাকটির চালক পালিয়েছে। শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/