• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

সড়ক দুর্ঘটনায় একজন নিহত, বাসে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

প্রতিনিধি / ১০৯ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জামালপুরে বাসের ধাক্কায় এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় যাত্রীবাহী ওই বাসে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ জনতা। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক।

রোববার (২ মার্চ) সকাল ৯টার দিকে সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শরিফপুর চেয়ারম্যান বাড়ির মোড়ে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাস যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা চারজন যাত্রী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে একজন মারা যান। বাকি তিনজনের অবস্থার অবনিত হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।

পরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

জামালপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হানিফ উদ্দিন বলেন, সকালে প্রথমে একবার বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে বাসের তেলের লাইন থেকে আবারো আগুন ধরলে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদের পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, বাসের সঙ্গে অটোরিকশার ধাক্কায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহত ও নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতের মরদেহ জামালপুর জেনারেল হাসাপাতালের মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/