• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

ভোলায় মাহফিল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধি / ১৪৬ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার লালমোহনে মাহফিল থেকে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা আরাফাত রহমান ফাহিমকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ইসলামিয়া কামিল মাদরাসার মাহফিল থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরাফাত রহমান ফাহিম লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমানের ছেলে। তিনি ওই মাদরাসা থেকে সদ্য কামিল পাশ করে কবি নজরুল কলেজে অধ্যয়নরত রয়েছেন। এছাড়াও তিনি ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবিদুর রহমান আকিবের ছোট ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিমের পরিবার আওয়ামী লীগ সমর্থিত পরিবার। তার বাবা-ভাই সবাই আওয়ামী রাজনীতির পদ-পদবিতে ছিলেন। ফাহিম মাদরাসায় পড়া অবস্থায় উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, গ্রেফতার ফাহিম ছাত্রলীগ নেতা ছিলেন। তিনি ওই মাদরাসায় ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন। তাকে আসামি হিসেবে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/