• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

সাগরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

প্রতিনিধি / ১১২ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কক্সবাজারে সাগরে গোসলে নেমে অসুস্থ হয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে সৈকতের কলাতলী পয়েন্টে এ ঘটনা ঘটে। শনিবার ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের উপ-মহাপরিদর্শক ( এডিআইজি ) আপেল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া পর্যটক ফেরদৌস খান (৪০)। ঢাকার ৭০/২ দক্ষিণ কমলাপুরের বাসিন্দা। স্থানীয়দের বরাতে আপেল মাহমুদ বলেন, বিকালে কক্সবাজার সাগরের কলাতলী পয়েন্টে ফেরদৌস খানসহ ৫ বন্ধু মিলে গোসলে নামে।

গোসলের এক পর্যায়ে ফেরদৌস খান অসুস্থতা বোধ করার কথা জানায় বন্ধুদের। এতে বন্ধুরা তাকে গোসল অবস্থা থেকে নিয়ে সৈকতের কিটকটে বসায়। এ সময় তিনি অবচেতন হয়ে পড়েন।

পরে বন্ধুরা ফেরদৌস খানকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে পৌঁছার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাতে ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা বলেন, চিকিৎসক জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- হৃদরোগে তার মৃত্যু হয়েছে। মৃতদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান আপেল মাহমুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/