• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

পিরোজপুরে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী বাবা-ছেলে নিহত

প্রতিনিধি / ১১৫ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নাজিরপুর উপজেলায় বাসের ধাক্কায় ভ্যানযাত্রী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অপর এক ভ্যানযাত্রীসহ তিনজন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পিরোজপুর-ঢাকা মহাসড়কের জেলার নাজিরপুরের রুহিতলাবুনিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-জেলার নাজিরপুর উপজেলার চালিতাবাড়ি গ্রামের হালিম মোল্লার ছেলে মাহাবুব মোল্লা (৪৫) ও তার ছেলে ইয়াত মোল্লা (১৫)।

নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, আহত অবস্থায় তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। স্থানীয়রা জানান, সোমবার সকালে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে ভ্যানে থাকা তিনজন ও আরও দুইজন গুরুতর আহত হন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

নাজিরপু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভুইয়া বাবা-ছেলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। তবে এ ব্যাপারে এখানো কোনো অভিযোগ পাইনি।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মশিউর রহমান বলেন, আহত তিনজনের অবস্থাও আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/