• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

গৌরনদীতে স্বাস্থ্য কর্মকর্তার অপসারনের দাবিতে বিক্ষোভ

প্রতিনিধি / ১১৬ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ ও আট দফা দাবি নিয়ে বরিশালের গৌরনদী উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মনিরুজ্জামানকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে ছাত্র নেতারা। খবরপেয়ে থানা পুলিশ ও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছে দাবি আদায়ের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন।

রবিবার ১৬ ফেব্রুয়ারী বেলা ১১টার দিকে উত্তর জনপদের গুরুত্বপূর্ণ এই হাসপাতাল থেকে দালাল সিন্ডিকেট দূরকরণ, সেবার মান বৃদ্ধিসহ আটটি দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদসহ ছাত্র নেতারা তাকে হাসপাতালের নিজ কক্ষে ঘন্টাব্যাপী অবরুদ্ধ করে রাখেন। এসময় ছাত্র নেতারা হাসপাতাল প্রধান ডা. মনিরুজ্জামানের অপসারনের দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।

গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা জানান, গত সাত মাস পূর্বে হাসপাতালের বেশ কিছু ক্ষেত্রে সংস্কারের জন্য হাসপাতাল প্রধান ডা. মনিরুজ্জামানের কাছে আট দফা দাবি পেশ করা হয়।

কিন্তু অদ্যবর্ধি সেকোন দাবি বাস্তবায়ন করেননি। সেই দাবি নিয়েই পূনরায় তার কাছে ছাত্র সমাজের নেতৃবৃন্দরা আসেন। অতিদ্রুত দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় ছাত্র নেতৃবৃন্দ তাদের আন্দোলন স্থগিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/