• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

থানায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

প্রতিনিধি / ১৪০ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কর্তব্যরত অবস্থায় রাজশাহীর মোহনপুর থানায় এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মারা যাওয়া ওই পুলিশ কর্মকর্তার নাম আকবর আলী (৪৯)। তিনি মোহনপুর থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন।

আকবর আলীর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া গ্রামে। তার বাবার নাম মৃত জাবেদ আলী। মোহনপুর থানার ওসি আতাউর রহমান জানান, শুক্রবার জুমার নামাজের পর এএসআই আকবর আলী ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিকেল ৩টার দিকে হঠাৎ করে অসুস্থবোধ করলে দ্রুত তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে আকবর আলীর মৃত্যু হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার রাতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। আকবর আলীর মৃত্যুতে রাজশাহীর পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/