• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ইসলামী আন্দোলনে যোগ দিলেন আ.লীগ নেতা

প্রতিনিধি / ১০৮ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার আমতলীতে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন আলহাজ মো. নুরুল ইসলাম মিয়া নামে এক আওয়ামী লীগ নেতা।‌

তিনি বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গুলিশাখালী ইউনিয়ন আ.লীগের সভাপতি এবং গুলিশাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক গাজী মো. বায়েজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, আমতলী উপজেলা মুজাহিদ কমিটির আয়োজিত আমতলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রোববার (০৯ ফেব্রুয়ারি) রাতে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিল শেষে চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে হাত রেখে আলহাজ অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম মিয়া আওয়ামী লীগ ত্যাগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি গাজী মো. বায়েজিদ বলেন, ‘আলহাজ মো. নুরুল ইসলাম মিয়া পীর সাহেব হুজুরের হাতে হাত রেখে তার বায়াত গ্রহণ করে ইসলামী আন্দোলনে যোগদান করেছেন।’

এ বিষয়ে মো. নুরুল ইসলাম মিয়া ইসলামী আন্দোলনে যোগদানের বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমি আওয়ামী লীগ ত্যাগ করে ইসলামী আন্দোলনে যোগদান করেছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/