• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ভোলায় তোফায়েল আহমেদের ভাগিনার বাড়িতে আগুন

প্রতিনিধি / ১১১ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র মো. রফিকুল ইসলামের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৮টার পরে বোরহানউদ্দিন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত রফিকুল ইসলামের দোতলা বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

মো. রফিকুল ইসলাম আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের ভাগিনা।

স্থানীয় সSত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৭টা থেকে আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌরসভার মেয়র মো. রফিকুলের ইসলামের বাড়ির সামনে জড়ো হতে থাকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। একপর্যায়ে তারা প্রথমে বাড়িটিতে ভাঙচুর শুরু করেন, ভাঙচুরের একপর্যায়ে তারা বাড়িটিতে আগুন ধরিয়ে দেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে স্ব-পরিবারে আত্মগোপনে চলে যান মো. রফিকুল ইসলাম। তখন থেকেই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি রাত পৌনে ১টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভাঙচুর চালিয়ে আগুন দেয় তার মামা তোফায়েল আহমেদের ভোলা সদরের ‘প্রিয় কুটির’ নামের বাড়িতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/