• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ছাত্রলীগ সন্দেহে ৬ যুবককে মারধর, যুবলীগ নেতা আটক

প্রতিনিধি / ১২৮ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর খালাতো ভাই ও যুবলীগ নেতা আড়াইহাজার উপজেলা যুগ্ন সাধারণ সম্পাদক বারেক ভূঁইয়াকে আটক করেছে পুলিশ।

এ ছাড়া ছাত্রলীগের নেতাকর্মী সন্দেহে আটক হওয়া আরও ৫ জনকে যাচাই-বাছাই শেষে ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) রাতে শহরের শহীদ মিনার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়া বারেক ভূঁইয়া আড়াইহাজার উপজেলা যুগ্ন সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তিনি নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর খালাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাষাঢ়া শহীদ মিনারে ছাত্রলীগ নেতাকর্মী সন্দেহে কয়েকজন যুবককে আটক করে স্থানীয় যুবকরা। পরে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে তাদের জেরা করা হয়। এক পর্যায়ে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ওসি নাসির উদ্দিন আহমদ বলেন, ছাত্রলীগ সন্দেহে ৬ জনকে আটক করা হয়। তবে যাচাই-বাছাই শেষে আড়াইহাজার উপজেলা যুগ্ন সাধারণ সম্পাদক বারেক ভূঁইয়াকে আটক করা হয়েছে।

তিনি নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর খালাতো ভাই। তার বিরুদ্ধে মামলা আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

এ ছাড়া বাকি ৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে ব্যবসায়ী, শিক্ষার্থী রয়েছেন।’ তিনি বলেন, ‘৬ জনকে আটক করে জনগণ মারধর করে। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/