• সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীন : পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিনিধি / ১০৪ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারত ভিসা কম দেওয়ায় চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য বিকল্প দেশ হতে পারে চীন। রোববার (২৬ জানুয়ারি) চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

মো. তৌহিদ হোসেন বলেন, চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য বিকল্প হতে পারে চীনের কুনমিং। সেখানে চিকিৎসা খরচ ও যাতায়াত খরচ তুলনামূলক কম। এ জন্য ভিসা ফি কমানোর কথা বলা হয়েছে চীনকে।

এতদিন চিকিৎসার জন্য বাংলাদেশিদের সহজ গন্তব্য ছিল ভারত। তবে গত বছরের ৫ আগস্টের পর ভারতের পক্ষ থেকে তাদের দেশে বাংলাদেশিদের যাতায়াত সীমিত করা হয়েছে।

চিকিৎসার জন্য অসুস্থ হয়েও ভিসা জটিলতার কারণে ভারত যেতে পারছেন না বাংলাদেশিরা। যদিও বৃহৎ অর্থনৈতিক মুনাফা থেকে বঞ্চিত হচ্ছে ভারতীয়রা।

গত কয়েক দিনের চীন সফর শেষে তাইতো পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বাংলাদেশের মানুষদের চিকিৎসার জন্য চীনে যাবার বিষয়ে ইঙ্গিত করলেন।

তিনি বলেন, বড় যে হাসপাতালটি করে দিতে চায় চীন। তার স্থান নির্বাচন নিয়ে আলোচনা চলছে। আমরা বলেছি, আমাদের হাতে পূর্বাচলে সুন্দর জায়গা রয়েছে। সেখানে আমরা জায়গা দেয়ার কথা তাদের বলেছি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চীনের সঙ্গে আলোচনায় ঋণের সুদ হার কমানো এবং পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে তাদের ইতিবাচক মনোভাব দেখা গেছে।

তারা বিষয়টি দেখবে বলে আশ্বাস দিয়েছে। তিনি বলেন, ব্রহ্মপুত্র নদের বিষয়ে চীনের সঙ্গে একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে, তবে তিস্তার বিষয়ে কোনো আলোচনা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/