• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ঝালকাঠিতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত 

প্রতিনিধি / ১৪৮ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চাঁদাবাজির অভিযোগে ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনের দলীয় পদ স্থগিত করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি)  বিকেলে জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ঝালকাঠি জেলা বিএনপি অধীন রাজাপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক  নাসিম উদ্দিন আকন এর দলীয় পদ ২৫ জানুয়ারি  হইতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
সাথে সাথে তাকে দলীয় সমস্ত কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। দলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে রাজাপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক (দলীয় পদ স্থগিত) এর সাথে কোন প্রকার যোগাযোগ রক্ষা না করার জন্য নির্দেশনা দেয়া হলো।
 এ বিষয়ে নাসিম উদ্দিন আকন বলেন,আমাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছিলো আমি সেটার জবাব দিয়েছি। জেলা বিএনপি থেকে প্রেসবিজ্ঞপ্তি দিয়ে আমার পদ স্থগিত করা হয়েছে।
জেলা বিএনপি আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন বলেন, চাঁদাবাজির অভিযোগ বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ হয়।আমরা তাকে শোকজ করেছিলাম। শোকজের জবাব সন্তোষজনক না হওয়াতে তার দলীয় পদ স্থগিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/