• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বিয়ের ৩ দিন আগেই বাসচাপায় প্রাণ গেল যুবকের

প্রতিনিধি / ১১৭ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিয়ের পিঁড়িতে আর বসা হলো না, তিন দিন আগেই দ্রুতগতির যাত্রীবাহী বাসচাপায় প্রাণ গেল যুবকের। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মালুমঘাটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কবির নোমান (২৫) ডুলাহাজারার বালুচর গ্রামের বশির আহমদের ছেলে। তিনি চকরিয়ার মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালের কর্মচারী ছিলেন।

জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে মোটরসাইকেল আরোহী নোমান কর্মস্থল মালুমঘাট হাসপাতালে যাচ্ছিলেন। এ সময় নোমান মহাসড়কের ডুমখালী রাস্তার মাথায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির যাত্রীবাহী বাসচাপা দিয়ে সটকে পড়ে। এতে ঘটনাস্থলেই নোমান মৃত্যুবরণ করেন।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, আগামী ২০ জানুয়ারি তার বিয়ের দিন ধার্য ছিল। বিয়ের তিন দিন আগেই দুর্ঘটনায় মারা যান। এ নিয়ে এলাকায় ও পরিবারে চলছে শোকের মাতম।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মো. মেহেদি হাসান বলেন, সকালে কক্সবাজারগামী অজ্ঞাত বাসের ধাক্কায় নোমান নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাস শনাক্ত করে জব্দের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/