• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

খেজুরের রস খেতে গিয়ে প্রাণ গেল ৩ বন্ধুর

প্রতিনিধি / ১৫৫ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় গাড়ির চাপায় মোটরসাইকেলআরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। রস খেতে যাওয়ার সময় শুক্রবার ( ১৭ জানুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরণ্য কান্দি এলাকার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতরা হলেন- উপজেলার পোনা এলাকার বিষ্ণুদাসের ছেলে দিপু দাস (১৮)। একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মিনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)।

দিপু দাস নবম শ্রেণি ও বিশাল নাগ অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্থানীয়রা রাস্তার পাশে তিনজনের মরদেহ ও মোটরসাইকেল পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন।

পরে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করি। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তিন বন্ধু মোটরসাইকেলে করে কোথাও খেজুরের রস খেতে যাচ্ছিলেন। ভোরে খুব কুয়াশা ছিল।

সাম্পান রেস্টুরেন্টের সামনে তাদের মোটরসাইকেল পৌঁছালে অজ্ঞাত কোনো গাড়ি তাদের চাপা দিয়েছে। পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, আমরা ঘাতক যানবাহনটি শনাক্ত করার চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/