• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

ঘুষের টাকাসহ পাসপোর্টের হিসাবরক্ষক গ্রেপ্তার

প্রতিনিধি / ১৪০ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঘুষ নেয়ার সময় ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের হিসাবরক্ষক ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি বলেন, ‘৫০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ আসে দুদকে। পরে ফাঁদ পেতে ঘুষ লেনদেনের ২০ হাজার টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

দুদক সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর মিরানা মাহজাবিন সরকার পাসপোর্ট নবায়নের জন্য ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করেন। নির্ধারিত ২৯ নভেম্বর পাসপোর্ট সংগ্রহ করতে গেলে ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক ফারুক আহমেদ অভিযোগকারীর কাছে পাসপোর্ট নবায়ন করতে সরকারি ফির অতিরিক্ত ৫০ হাজার টাকা দাবি করেন।

বিষয়টি নিয়ে মিরানা মাহজাবিন পাসপোর্টের সহকারী পরিচালকের সঙ্গে যোগাযোগ করেন। তিনি তাকে ফারুক আহমেদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের পরামর্শ দেন। পরে মিরানার মোবাইল ফোনে ফারুক আহমেদের সঙ্গে কথোপকথনের একটি অডিও রেকর্ড পাওয়া যায়, সেখানে ঘুষ চাওয়ার বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে।

এ পরিপ্রেক্ষিতে দুদক বিধিমালা, ২০০৭ -এর বিধি ১৬ অনুযায়ী তার বিরুদ্ধে একটি ফাঁদ মামলা করা হয়। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মরজির নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন দুদক ঠাকুরগাঁও অফিসের উপপরিচালক জনাব তাহাসিন মুনাবীল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/