• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

পটুয়াখালীতে শিক্ষার্থীর ওপর হামলা, সড়ক অবরোধ করে বিক্ষোভ

প্রতিনিধি / ১৪৫ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর আব্দুল করিম মৃধা (একেএম) কলেজের ছাত্র মোহাম্মদ মিরাজের ওপর বহিরাগতদের হামলার ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে পটুয়াখালী সদর রোড অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, রোববার (১২ জানুয়ারি) কলেজ ক্যাম্পাসে কিছু বহিরাগত প্রবেশ করলে তাদের বাধা দেয় শিক্ষার্থীরা। এতে ক্ষিপ্ত হয়ে বহিরাগতরা দলবদ্ধ হয়ে শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালায়।

এ সময় দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র মোহাম্মদ মিরাজের মাথায় গুরুতর আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়েন। তাকে দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, হামলার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা কলেজে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/