• সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

এবার বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত

প্রতিনিধি / ১২৬ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সম্প্রতি সীমান্তে উত্তেজনাকর পরিস্থিথি নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের একদিন পর এবার দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নূরুল ইসলামকে পাল্টা তলব করেছে ভারত।

সোমবার (১৩ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি হাইকমিশনারকে তলব করেছে বলে কূটনৈতিক সূত্র বাংলানিউজকে নিশ্চিত করেছে।

রোববার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় পররাষ্ট্রসচিব এম জসীম উদ্দিনের সঙ্গে তিনি সীমান্ত নিয়ে আলোচনা করেন।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, সীমান্তের পাঁচটি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করেছে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে স্থানীয় জনগণের শক্ত অবস্থানের কারণে ভারত ওইসব স্থানে কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এই ঘটনায় প্রণয় ভার্মাকে তলব করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/