• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

ভারতে ভিডিও করে ফেরার পথে ২ ভাই আটক

প্রতিনিধি / ১৫০ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভারত থেকে ফেরার পথে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা হলেন- বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন গ্রামের হানিফ মিয়ার ছেলে মামুন মিয়া ও মাইনুদ্দিন। সোমবার তাদের বিরুদ্ধে মামলা করেছে বিজিবি। পরে তাদের আদালতে সোপর্দ করে পুলিশ।

২৮ বিজির অধিনায়নক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, ভিডিও ধারণ করতে দুই বাংলাদেশি নাগরিক বিনা পাসপোর্টে ভারতের মেঘালয় রাজ্যের কোনো এক পাহাড়ি এলাকায় যান। এরপর ওইদিন বিকালে ভারত থেকে ফেরার পথে চিনাকান্দি বিওপির বিজিবি টহল দল রাজাপাড়া সীমান্ত সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে।

এসময় তাদের নিকট থেকে ক্যামেরাযুক্ত দুটি এন্ড্রয়েট ও একটি বাটন (সিমসহ) তিনটি মোবাইল ফোন সেট, একটি মোটর সাইকেল ও নগদ টাকা জব্দ করা হয়। জব্দকৃত আলামতসহ আটকদের রোববার রাতে থানায় সোপর্দ করে বিজিবি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/