• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

বাউফলে অস্ত্রের মুখে অপহৃত ব্যবসায়ী, ৩৯ ঘণ্টায়ও মেলেনি সন্ধান

প্রতিনিধি / ১৬৩ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরের বিশিষ্ট মুদি ও মনোহরী ব্যবসায়ী সিবা নন্দ রায় ওরফে সিবু বণিককে (৭৮) অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণের ৩৯ ঘণ্টা পার হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

রোববার (৫ জানুয়ারি) সকাল ১০টায় শিবু বণিককে অপহরণের প্রতিবাদে ও তাকে দ্রুত উদ্ধারের দাবিতে বাউফলের কালাইয়া বন্দর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা।

এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১০টার দিকে কালাইয়া বন্দরের মার্চেন্টপট্টি এলাকায় সিবু বণিকের দোকানের দুই কর্মচারীকে বেঁধে দোকানের পাঁচ লক্ষাধিক টাকা লুট ও এই ব্যবসায়ীকে ট্রলারে করে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় বাউফল থানায় মামলা করেছেন সিবু বণিকের স্ত্রী কৃষ্ণা রানী রয়।

প্রত্যক্ষদর্শী এবং দোকানের কর্মচারী তাপস ও শংকর জানান, সিবু বণিক প্রতিদিনের মতো দোকানের শার্টার টেনে ভেতরে বসে টাকা গণনা করছিলেন। এ সময় ৮-১০ জনের মুখোশধারী দুর্বৃত্ত দোকানের সামনের দরজা দিয়ে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে এবং তাদের দুজনকে (তাপস ও শংকর) বেঁধে ফেলে।

এরপর দুর্বৃত্তরা পাঁচ লাখ টাকাসহ সিবু বণিককে মুখ বেঁধে দোকানের পেছনের দরজা দিয়ে একটি ট্রলারে তুলে পূর্ব দিকে তেঁতুলিয়া নদীর দিকে নিয়ে যায়। সিবু বণিক দীর্ঘ ৫০ বছর ধরে কালাইয়া বন্দরে মুদি ও মনোহরীর পাইকারি ব্যবসা করে আসছিলেন।

সিবু বণিকের স্ত্রী কৃষ্ণা রানী রয় বলেন, আমার স্বামীর সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। আমি যেকোনো মূল্যে আমার স্বামীকে ফেরত চাই। সিবু বণিকের স্বজন সনজিৎ বণিক বলেন, তার (সিবু বণিক) ডায়াবেটিস ও হৃদ্‌রোগ আছে। সময়মতো ওষুধ না খেলে বড় ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. নূরুল আমিন বলেন, এমন ঘটনা বাউফলে প্রথম। এত ঘণ্টা অতিবাহিত হলেও সিবু বণিককে পুলিশ উদ্ধার করতে পারেনি, এটা খুবই হতাশার এবং দুঃখজনক।

এ বিষয়ে বাউফল থানা পুলিশের ওসি মো. কামাল হোসেন বলেন, সিবু বনিককে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছেছে। আমরা সবদিক থেকে কাজ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/