• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে হামলা, গ্রেপ্তার ৫

প্রতিনিধি / ১৫৪ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি হৃদয় ঘরামী বাদী হয়ে ৭৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করে মোল্লাহাট থানায় একটি মামলা দয়ের করেন।

ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতাররা হলেন-মোস্তাক মুন্সি, উজ্জল সরকার, হানিফ, সাব্বির ও আব্দুর রহমান।

মোল্লাহাট থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থী হৃদয় ঘরামী বাদী হয়ে মামলার মাদরাসাঘাট এলাকার ইমাদ পরিবহণেরর কাউন্টার ম্যান কালু ফরাজীকে প্রধান আসামি করে ৭৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

ইতোমধ্যে ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বিকালে তাদের বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট মাদরাসাঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির ঢাকাগামী গাড়িবহরের শিক্ষার্থীদের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে দুর্বৃত্তরা।

পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা। পুলিশ ও সেনাবাহিনী প্রায় ২ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/