• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

থার্টিফার্স্ট উদযাপন করতে গিয়ে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

প্রতিনিধি / ১২৮ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নাটোরে বন্ধুদের সাথে থার্টিফার্স্ট নাইট উদযাপনের সময় তিন তলা ছাদ থেকে পড়ে ইসতিয়াক হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের অফিসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইসতিয়াক হোসেন বনপাড়া পৌর শহরের কালিকাপুর মহল্লার ইকবাল হোসেন বাবুর একমাত্র ছেলে এবং বনপাড়া সেন্ট যোশেফস্ স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

ইসতিয়াকের বাবা ইকবাল হোসেন বাবু জানান, ইসতিয়াক থার্টিফার্স্ট নাইট উদযাপনের জন্য তার বন্ধু অনির বাড়ি পৌর শহরের অফিসপাড়ায় যায়। সেখানে তিনতলায় বন্ধুদের সাথে গান-বাজনা ও খাবারের আয়োজন করে।

রাত সাড়ে ১১টার দিকে ইসতিয়াক পাশের ছাদে যাওয়ার জন্য লাফ দিলে পা পিছলে নীচে পড়ে যায়। পরে তার বন্ধুরা ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, থার্টিফার্স্ট উপলক্ষ্যে পিকনিক করতে গিয়ে ছাদ থেকে পড়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/