• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

রাজনৈতিক পরিচয়ে ১৫ বছরে পুলিশে নিয়োগ ৯০ হাজার

প্রতিনিধি / ১৬৩ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গত ১৫ বছরে শুধু রাজনৈতিক পরিচয়ে পুলিশে ৮০-৯০ হাজার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম সাজ্জাত আলী।

সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা জানান। দায়িত্ব নেওয়ার পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সামনে এলেন ডিএমপি কমিশনার।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ১৫ বছরে যারা নিয়োগ পেয়েছেন তাদের তথ্য যাচাই করা হয়েছে। তারা কোন দলের, তার বাবা-দাদা কোন দলের লোক, তার আরও পূর্বপুরুষেরা কোন দলের লোক ছিলেন, এগুলো পর্যন্ত খবর নেওয়া হয়েছে। দেখা গেছে, প্রায় দুই লাখ সদস্যের মধ্যে ৮০ থেকে ৯০ হাজার জনকে নিয়োগ দেওয়া হয়েছে দলীয় পরিচয়ে।

তবে ‘আমরা এই ৮০ থেকে ৯০ হাজার পুলিশ সদস্যকে বাড়ি চলে যেতে বলতে পারি না,’ বলেন তিনি। কমিশনার বলেন, ছাত্র আন্দোলনের সময় পেশাগত দায়িত্বের বাইরে যারা কাজ করেছে তাদের অনেকেই পালিয়ে গেছে এবং পুলিশ তাদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশ বাহিনীর সদস্যদের অপেশাদারি আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন পুলিশ কমিশনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/