• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

চিন্ময়সহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

প্রতিনিধি / ১৪৬ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চট্টগ্রামের আদালতে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী এনামুল হক এই মামলা দায়ের করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী মো. তারেক আজিজ জানান, ‘চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন করা হয়েছে। ২৬ নভেম্বরের ঘটনার জন্য এই মামলা দায়ের করা হয়েছে, তবে আদালত এখনও আদেশ দেয়নি।’

মামলার বিবরণে বলা হয়েছে, ২৬ নভেম্বর জমি নিবন্ধন সংক্রান্ত কাজ করতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে যান এনামুল হক। ওই দিন বিকেলে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা তাকে মারধর করে এবং আদালত প্রাঙ্গণে থাকা গাড়িগুলো ভাঙচুর করে।

মারধরের ফলে এনামুল হকের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে, তার একটি হাত ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থ থাকার কারণে এত দিন মামলা দায়ের করতে পারেননি এনামুল হক। মামলায় ১৬৪ জনের পাশাপাশি আরও ৫০০ জন অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/