• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

মনপুরায় শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন

প্রতিনিধি / ১৬৪ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

মনপুরা (ভোলা) প্রতিনিধি।। ভোলার মনপুরায় শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন করা হয়েছে। হাজীর হাট বন্ধু মহলের উদ্যোগে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।

শনিবার (০৭ ডিসেম্বর ) দুপুর ২ টায় উপজেলার হাজীর হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বাধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লা, সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ কামাল উদ্দিন, সদস্য সচিব হাফেজ আঃ রহিম।

উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে দাসের হাট ক্রিকেট একাদশ ও জ্যাকব কলেজ ক্রিকেট একাদশ। এছাড়াও টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্তিত ছিলেন বিএনপি নেতা জামাল উদ্দিন মেম্বার, শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজক কমিটির আহবায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ ইব্রাহিম মাতাব্বর, সাবেক হাজীর হাট ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ ইলিয়াছ মুন্সি প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/