• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

ভোলায় হাসপাতা‌লে স্ত্রীর লাশ রে‌খে লাপাত্তা স্বামী

প্রতিনিধি / ১৬৯ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলা ২৫০ শয‌্যা জেনা‌রেল হাসপাতা‌লে সীমা বেগম (২২) না‌মের এক গৃহবধূর মরদেহ রে‌খে পালিয়েছেন তার স্বামী মো. রা‌কিব। বৃহস্প‌তিবার (০৫ ডিসেম্বর) ভোলা ২৫০ শয‌্যা জেনা‌রেল হাসপাতা‌লে এ ঘটনা ঘ‌টে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় ৪ বছর আগে ভোলার দৌলতখান উপ‌জেলার মিয়ারহাটের সীমা বেগ‌মের সা‌থে বোরহানউ‌দ্দিন উপ‌জেলার কা‌লিরহাট এলাকার মো. রা‌কি‌বের সা‌থে বি‌য়ে হয়। তা‌দের এক‌টি ১০-১১ মা‌সের ছে‌লে সন্তান আছে।

সীমার স্বামী রা‌কি‌ব পা‌নের বর‌জে কাজ ক‌রেন। তার আয় কম থাকায় ও সাংসা‌রিক বি‌ভিন্ন বিষ‌য়ে স্বামী-স্ত্রীর ম‌ধ্যে ঝগড়া-ঝা‌মেলা চ‌লেই আস‌ছিল। গত বুধবারও তা‌দের ম‌ধ্যে ঝা‌মেলা হয়। এ‌ নি‌য়ে স্বামীর সা‌থে অভিমান ক‌রে বিষপান ক‌রতে পা‌রে ব‌লে দাবী ক‌রেন তারা।

প‌রে রা‌তের দি‌কে সীমার অবস্থা আশংকাজনক হওয়ায় তা‌কে বৃহস্পতিবার গভীর রাত ৪টার দি‌কে ভোলা সদর হাসপাতা‌লে নি‌য়ে আস‌লে চি‌কিৎসকরা তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। প‌রে সকা‌লের দি‌কে খবর পে‌য়ে পু‌লিশ হাসপাতা‌লে আস‌লে স্ত্রীর মরদেহ হাসপাতা‌লে রে‌খে পা‌লি‌য়ে যান স্বামী।

এ বিষয়ে বোরহান উদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সি‌দ্দিকুর রহমান জানান, খবর পে‌য়ে সেখা‌নে পু‌লিশ পা‌ঠি‌য়ে‌ছি। মরদেহ ময়নাতদন্ত কর‌লে আমরা মৃত‌্যুর কারণ নি‌শ্চিত হ‌তে পার‌বো। এ ছাড়াও নিহত‌দের প‌রিবার থে‌কে এখনও কেউ অভি‌যোগ ক‌রে‌নি। লি‌খিত অভিযোগ কর‌লে আমরা আইনগত ব‌্যবস্থা গ্রহণ কর‌বো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/