• সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

আপনারা যেখানেই চাকরি করেন, পরিবার নিয়ে থাকবেন: সেনাপ্রধান

প্রতিনিধি / ১৪০ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সেনাসদস্যদের উদ্দেশে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আপনারা যেখানেই চাকরি করেন, সেখানে পরিবার নিয়ে থাকবেন। কারণ, পরিবার নিয়ে থাকাটা অনেক গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবির সেনাসদস্যদের জন্য নবনির্মিত পারিবারিক বাসস্থান ‘সেনানীড়’ উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।

ফলক উন্মোচন, বেলুন ওড়ানো ও চাবি হস্তান্তরের মাধ্যমে ৫০০টি ফ্ল্যাটবিশিষ্ট এ ভবন উদ্বোধন করেন সেনাপ্রধান। এসময় তিনি আরও বলেন, সামাজিক খারাপ ঘটনাগুলো থেকে পরিত্রাণ পেতে হলে সবাইকে পরিবার নিয়ে একসঙ্গে থাকতে হবে। আশা করি, এ ভবনের কারণে ঘাটাইল এরিয়ায় কর্মরত সেনাসদস্যদের আবাসন সমস্যা নিরসন হবে।

এসময় তিনি ভবনটির বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন এবং উপস্থিত সেনাসদস্য ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে জিওসি ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া এবং ঘাটাইল এরিয়ার ঊর্ধ্বতন সেনাকর্মকর্তারা, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/