• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

প্রতিনিধি / ১৫৪ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: স্বেচ্ছায় ও বিনা পারিশ্রমিকে গরিব কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে মোংলার চাঁদপাই এলাকায় স্বেচ্ছায় ধান কাটা কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম।

এসময় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন রাষ্ট্রপ্রধান থাকা সত্ত্বেও তিনি কৃষির জন্য নিজ হাতে কোদাল নিয়ে খাল খননসহ কৃষকের ফসল ফলানোর কাজে নিবেদিত করেছিলেন।

আর বেগম খালেদা জিয়াও রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন কৃষকের প্রতি ২৫ বিঘা জমির খাজনা মওকুফ করেছিলেন। আর বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফায় কৃষি ও কৃষককে প্রাধান্য দেওয়া হয়েছে। যার কারণেই প্রান্তিক কৃষকের পাশে দাঁড়িয়েছে বিএনপি।

কৃষিবিদ শামীমুর রহমান শামীম আরও বলেন, বীজ তৈরি, হালচাষ, বীজ রোপণ, সেচ, সার ও কীটনাশকের ব্যবহারসহ ধানের পরিচর্যায় কৃষকের অনেক টাকা খরচ হয়ে যায়। পরিশেষে ধান কেটে ঘরে তুলতেও দিনমজুরের খরচ দিতে হিমশিম খেতে হয় তাদের।

তাই বিএনপি ও তার সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসব কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিচ্ছেন। এতে কৃষকেরা উপকৃত হবেন। তিনি জানান, মোংলার ৬টি ইউনিয়নের গরিব কৃষকদের মাঠের পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/