• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

নলছিটিতে চাঞ্চল্যকর ফুয়াদ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার।

প্রতিনিধি / ৩২৫ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩০ মার্চ, ২০২৪

নলছিটি প্রতিনিধি।
ঝালকাঠির নলছিটিতে চাঞ্চল্যকর স্বেচ্ছাসেবক লীগ নেতা জিয়াউল হাসান ফুয়াদ কাজীকে হত্যায় জড়িত থাকার অভিযোগে সিদ্ধকাঠি ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার(৪০)কে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ। শুক্রবার (২৯মার্চ) দিবাগত রাতে অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) মোঃ মহিতুল ইসলামের নেতৃত্ব পুলিশের একটি টীম উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বিসিক এলাকা থেকে একই মামলায় ইউপি সদস্য রফিকুল ইসলাম হাওলাদার কে গ্রেফতার করেন।

গত ০৭ জানুয়ারী দিবাগত রাতে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের বাসিন্দা ওই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিয়াউল হাসান ফুয়াদ কাজীকে তার বাড়ির সম্মুখে অবস্থিত চৌদ্দবুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে তাকে হত্যা করা হয়। অভিযোগ উঠছে স্থানীয় ইউপি চেয়ারম্যান জেসমিন আক্তারের সাথে স্বেচ্ছা সেবক লীগ নেতা ফুয়াদ কাজীর দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব,কলহ চলে আসছিল।তাকে হত্যার উদ্দেশ্যে কিলারদের ভাড়া করে এনে ঘটনা স্থলে রাখা হয়েছিল।আওয়ামী লীগের দলীয় কর্মসূচি শেষ করে রাতে বাড়িতে যাওয়ার সময় ফুয়াদকে হত্যা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহিতুল ইসলাম জানান,জিয়াউল আহসান ফুয়াদ কাজী হত্যার ঘটনায় সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় সিদ্ধকাঠি ইউনিয়নের চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার কে তার নিজ বাড়ি থেকে গতকাল শুক্রবার দিবাগত রাতে গ্রেফতার করা হয়েছে। নলছিটিতে একের পর এক খুনের ঘটনায পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসেছেন বলে নলছিটির বিজ্ঞ মহল মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/