• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০ এমপি হয়েই নুরের চমক, ভোটারদের কর্মস্থলে ফেরাতে ফ্রি লঞ্চ সার্ভিস জাতীয় ঐক্যের ডাক দিলেন তারেক রহমান বাজার দখল ও আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ১১, বাড়িঘরে অগ্নিসংযোগ বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা সমুদ্র ও উপকূল রক্ষার জন্য মন্ত্রীর দাবি বরগুনা-২ আসনের জনগণের নির্বাচনের পর দুঃসংবাদ পেল তিন বিএনপি নেতা বরিশালে নবনির্বাচিত এমপি”র সাথে শুভেচ্ছা বিনিময় করেন জনাব শাহ জামাল হাওলাদার

বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

প্রতিনিধি / ১৯ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আউয়াল বলেন, শনিবার ভোর রাতে আমাদের ওয়ার্ড বিএনপির কার্যালয়ে জানালার গ্লাস ভেঙে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।

ভেতরে থাকা সব মালামাল এমনকি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ নবনির্বাচিত এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুসহ উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকের ছবি পুড়ে গেছে। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু বলেন, রাতের আঁধারে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা করে বিএনপিকে ভয় ভীতি দেখানোর দুঃসাহস দেখাচ্ছে একটি পক্ষ। নবনির্বাচিত এমপি মুস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়ার বিজয়কে যারা মেনে নিতে পারেনি, তারাই এ হামলায় জড়িত থাকতে পারে। তবে হামলাকে কেন্দ্র করে রূপগঞ্জ উপজেলা বিএনপির লোকজনকে শান্ত থাকার আহ্বান করছি। যারা পরাজিত হয়েছে তারা ষড়যন্ত্র করবেই। আমরা তাদের উসকানিতে পা দেব না।

ঘটনাস্থলের পাশের একটি উন্নয়ন কাজের প্রহরী মোহাম্মদ খলিল বলেন, ফজরের নামাজের আগে আমাকে পাশের ঘর থেকে বের হলে মেরে ফেলবে বলে অজ্ঞাত ব্যক্তি হুমকি দেয়। পরে দেখতে পাই আগুন। রূপগঞ্জ থানার ওসি সাবজেল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/