• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০ এমপি হয়েই নুরের চমক, ভোটারদের কর্মস্থলে ফেরাতে ফ্রি লঞ্চ সার্ভিস জাতীয় ঐক্যের ডাক দিলেন তারেক রহমান বাজার দখল ও আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ১১, বাড়িঘরে অগ্নিসংযোগ বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা সমুদ্র ও উপকূল রক্ষার জন্য মন্ত্রীর দাবি বরগুনা-২ আসনের জনগণের নির্বাচনের পর দুঃসংবাদ পেল তিন বিএনপি নেতা বরিশালে নবনির্বাচিত এমপি”র সাথে শুভেচ্ছা বিনিময় করেন জনাব শাহ জামাল হাওলাদার

এমপি হয়েই নুরের চমক, ভোটারদের কর্মস্থলে ফেরাতে ফ্রি লঞ্চ সার্ভিস

প্রতিনিধি / ১৬ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর নিজ সংসদীয় এলাকার ভোটারদের রাজধানীর কর্মস্থলে ফেরার জন্য ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করেছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পেজে এক বার্তায় এসংক্রান্ত একটি ঘোষণা দেন নুর।

পোস্টে নুর বলেছেন, ‌‘ঢাকা ও চট্টগ্রামের গলাচিপা-দশমিনার সম্মানিত ভোটারদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা)-এর নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুরের পক্ষ থেকে দেওয়া ফ্রি লঞ্চ সার্ভিসের রয়েল ক্রুজ-২ আজ বিকেল ৪টায় চরকাজল লঞ্চঘাট হতে চর শিবা, আউলিয়াপুর, দশমিনা, বাঁশবাড়িয়া চাঁদপুর হয়ে ঢাকা আসবে।’ গত ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ‘ট্রাক’ প্রতীক নিয়ে ৯৬ হাজার ৭৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/