• সোমবার, ১৮ মে ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরগুনা-২ আসন: সাবেক এমপি হিরুর ওপর দুর্বৃত্তদের হামলা

প্রতিনিধি / ৪৩ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুর ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি আহত হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বরগুনার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে নিজ বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার এসআই মো. জাহাঙ্গীর হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম সরোয়ার হিরু দুপুরের খাবার খেয়ে বাসা থেকে বাজারের উদ্দেশ্যে বের হলে বাসার সামনেই ৩-৪ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলার সময় লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হলে তার শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম হয়। এ সময় ঘটনাস্থলে জামায়াতে ইসলামীর একটি মিছিল উপস্থিত হলে তারা তাকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেয়। দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহত গোলাম সরোয়ার হিরু বলেন, ‘পাথরঘাটা বাজারে যাওয়ার সময় তিন-চারজন দুর্বৃত্ত এসে আমাকে লোহার পাইপ দিয়ে মারধর করে। এতে শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছি। নিরাপত্তার স্বার্থে বাসায় চিকিৎসক এনে চিকিৎসা নিচ্ছি।’

এসআই মো. জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া দায়িত্বপ্রাপ্ত নৌবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে নিরাপত্তা নিশ্চিত করেন।

এদিকে, পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সজিবসহ একাধিক নেতাকর্মী দাবি করেন, সংশ্লিষ্টদের মধ্যে অভ্যন্তরীণ গ্রুপিং রয়েছে এবং নিজেদের দ্বন্দ্ব আড়াল করতে বিএনপির ওপর দোষ চাপানো হতে পারে।

অন্যদিকে, পাথরঘাটা কে.এম. মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জনসভায় দলের একাধিক নেতাকর্মী গোলাম সরোয়ার হিরুর ওপর হামলার তীব্র নিন্দা জানান।

উল্লেখ্য, গোলাম সরোয়ার হিরু বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ১৯৯৬ সালে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বিএনপি, আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন।

২০১৩ সালে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে উপনির্বাচনে অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। সর্বশেষ ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে রাজনৈতিক অঙ্গনে বিতর্কের সৃষ্টি করেন। দল পরিবর্তন ও নানা রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাঁর রাজনৈতিক জীবন বরাবরই আলোচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/